ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪/১২/২০২৪, ১:১৮:৪৪ AM

জমাটবাঁধা কুশায়ায় আচ্ছন্ন দিনভর সূর্যের দেখা মিলেনি পঞ্চগড়ে

জমাটবাঁধা কুশায়ায় আচ্ছন্ন ছিল দিনের পুরো সময়। ধোঁয়ার মতো কুশায়া দিনভর বিরাজ করছে। মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশায় শীত জেঁকে বসেছে দিনভর সূর্যের দেখা মিলেনি পঞ্চগড়ে । সকাল থেকেই ঘন কুয়াশা দেখা দেয়। বৃষ্টির মতো কুয়াশাও ঝরেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

এদিকে কনকনে শীতে জবুথবু হলেও নিম্ন আয়ের মানুষজনকে ঘর থেকে বের হতে হচ্ছে। তবে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না। শীতের সঙ্গে ঘন কুয়াশায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ব্যাটারি চালিত চার্জার ভ্যান চালক মামুন সাধ্যমত গরম কাপড় পরে জীবিকার জন্য বের হয়েছেন। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন ভাড়া পাননি। মানুষ কম। শীতে একটু কমই মানুষ বের হয়। কয়েক দিন পর অভ্যস্ত হয়ে পড়লে হয়তো বের হবে মানুষ। আবার আলু রোপনের কাজ চলছে জোরালো ভাবে। যা দু চারজন বের হয় শীতের কারনে বের হননি। এদিকে শীত জেঁকে বসায় জেলার বিভিন্ন মোড়ে ও হাট বাজারে শীতের কাপড়ের বিক্রি বেড়েছে। সাধারণত দুপুরের পর থেকে এসব জায়গায় বেচাকেনা শুরু হয়। তবে আজ সকাল থেকেই কাজে নেমে পড়েছেন বিক্রেতারা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে কনকনে শীত।